বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

উত্তরাখণ্ড: একপাশে দাবদাহ, অন্যপাশে তুষারপাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সম্প্রতি উত্তরাখন্ডের কেদারনাথ মন্দিরের দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে দেয়া হলেও, আবহাওয়ার বিরূপ আচরণের কারণে সেখানে যেতে পারছেন না তারা। শুধু কেদারনাথ নয়, গঙ্গোত্রী, যমুনেত্রী, বদ্রীনাথেও অঝোরে ঝরছে তুষার।

এদিকে কাশ্মীরের উঁচু এলাকায় আবারও নতুন করে তুষারপাত শুরু হয়েছে। বরফে ঢাকা পড়েছে রাজৌরি- পুঞ্চ সংযোগ সড়ক। চলছে রাস্তা থেকে বরফ সরানোর কাজ। অন্যদিকে, হিমাচলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের কোটায়। মানালিতে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। সেখানকার তাপমাত্রা নেমে গেছে ২ ডিগ্রি সেলসিয়াসে। রোহতাং পাসের কাছে অটল টানেলেও বরফ জমেছে। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে টানেলটি।।

আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত ডিসেম্বর-জানুয়ারির দিকে এ অঞ্চলগুলোতে এমন ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও, বছরের প্রায় মাঝামাঝি সময়ে এটি বিরল। মূলত মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই আবহাওয়া এমন বিরূপ আচরণ করছে বলেও মত তাদের। দূষণের রাশ এখনই টেনে না ধরলে অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে, প্রতিকূল আবহাওয়া যতদিন বিরাজ করবে, ততদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের উঁচু এলাকা এড়িয়ে চলতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit