বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে আন্তর্জাতিক মে দিবস পালিত।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৫২ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় । এ উপলক্ষে এদিন সকালে উপজেলার ১৪ টি শ্রমিক সংগঠন পৌর শহরে পৃথক পৃথক ব্যানারে র‍্যালি বের করে। র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩টি এবং উপজেলা গেটমার্কেট চত্বরে ১১টি সংগঠন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা গেটমার্কেট চত্বরে শ্রমিক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ সভাপতি আইযুব আলী, জাপা নেতা আবু তাহের, এটিও রবিউল ইসলাম সবুজ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

এ ছাড়াও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শ্রমিক নেতা প্রদীপ বসাক, সাদ্দাম হোসেন, সুমন পাটোয়ারী, জাকারিয়া হাবিব ডন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরথান আলী, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।এইসাথে তারা শ্রমিকদের বিভাজন নিরসন করে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করার কথা বলেন।

অপরদিকে, ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক নেতা শামসুল হকের সভাপতিত্বে ৩ টি সংগঠনের আলোচনা সভায় অতিথিরাসহ আরো বক্তব্য দেন- অতিথি সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা তৈমুর হোসেন, বিএনপি নেতা মাহমুদুন্নবী বিশ্বাস পান্না,শ্রমিক  নেতা আবুল কালাম আজাদ, মোকসেদ আলী,   শ্রমিক লীগ সাধারণ সম্পাদক তাহের আলী, শ্রমিক নেতা আল মামুন প্রমুখ।

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit