বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

থানায় অভিযোগ, খোঁজা হচ্ছে দুর্বৃত্তদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি বহুতল ভবন থেকে চলন্ত মেট্রোরেলে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেট্রোরেলের কোনো যাত্রী আহত না হলেও, কোচটির পূর্বপাশের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দুষ্কৃতকারীদের খুঁজছি, কিন্তু তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে এমন কাজ কেউ না করে।

এর আগে, গতকাল রবিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া ঢিল কোচটির জানালায় আঘাত হানে। রাস্তার পূর্বপাশের একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়।

এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শেওড়াপাড়া ও কাজীপাড়ার বর্ডার এলাকায় একটি ঢিল মেট্রোরেলের জানালায় পড়ে। রাস্তার পূর্বপাশের কোনো এক ভবন থেকে ঢিলটি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে জানিয়ে ওসি হাফিজুর রহমান আরও বলেন, ঢিলটি কোন ভবন থেকে এসেছে, আগে সেটি শনাক্ত করা হবে। তারপর অপরাধীদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। দোষীদের শনাক্ত করতে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit