বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আইরিশ মিশনে ইংল্যান্ড গেছেন যে ১২ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন ৫ ক্রিকেটার। সঙ্গে ছিলেন কোচিং স্টাফের ৪ জন। যাননি অধিনায়ক তামিমম ইকবাল। তিনিসহ স্কোয়াডের বাকিরা বিমান ধরেছেন আজ।

চেমসফোর্ডে ওয়ানডে সিরিজের জন্য গতরাত ১:৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, এবাদত হোসেন, ইয়াসির চৌধুরী রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও টিম ম্যানেজার নাফিস ইকবালও রাতের বিমানে ইংল্যান্ডে যান।

অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ অধিকাংশ ক্রিকেটার আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। এই দুটি ফ্লাইটে মোট ১২ জন ক্রিকেটার ইংল্যান্ড যাবেন।

পারিবারিক জরুরি অবস্থার কারণে আইপিএল ছেড়ে আসা লিটন দাস ২ মে ইংল্যান্ডে যাবেন। একই দিনে দিল্লি ক্যাপিটালস থেকে দলে যোগ দিতে ভারত ছাড়বেন মুস্তাফিজুর রহমান।

অর্থাৎ ইল্যান্ডে বাংলাদেশের পুরো দল পৌঁছাবে আজ-কালকের মধ্যেই। ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ৫ মে আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল। ৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড

২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড

৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit