শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ভোলাহাটে ফার্নিচার শ্রমিক ইউনিয়নের মে দিবস ও সাধারণ সভা অনুষ্ঠিত

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৭১ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন মে দিবস ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১মে সোমবার কলেজ মোড়ের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হকের আহ্বানে স্থানীয় সংসদ সদস্য মুঃজিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সংগত কারণে উপস্থিত হতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, এস আই মোঃ সেলিম সাকলাইন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্য মোঃ আব্দুর রাকিব, মোঃ রুবেল আলীসহ অন্যরা।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit