বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ইউক্রেন প্রশাসনকে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সরকার ব্যবস্থাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে দেশটির সামরিক সরঞ্জাম এবং সেনা কর্মকর্তাদেরও ধ্বংস করে দিতে বলেছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মেদভেদেভ বর্তমানে দায়িত্ব পালন করছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন মেদভেদেভ। 

খবরে বলা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সাক্ষাৎকারে জেলেনস্কি যেসব বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এসব কথা বলেছেন মেদভেদেভ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই ইউক্রেনকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। 

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit