বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শ্বশুরবাড়িতে সোনার নৌকা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নবাসী’র পক্ষ থেকে সোনার নৌকা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

সোনার তৈরি নৌকা উপহার দিয়েছেন এস কিউ গ্রুপের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুরে (শ্বশুরবাড়ি) পারিবারিক সফরে স্বাগতম জানিয়ে শুভেচ্ছাস্বরূপ এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেবের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন, কবি মো. সবুজ হোসেন প্রমুখ সোনার তৈরি নৌকা উপহার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করে নেন।

পারিবারিক সফরে এসে বরুড়া নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে শ্বশুরের নামে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া গ্রন্থাগারের উদ্বোধন ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত দলীয় জনসভায় অংশগ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit