বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ মেসির

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই খুঁজতে বের হই।’

মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে নিশ্চয়ই একটু ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই তিনি এমন পোস্ট করেছেন। ক্যাপশনের শেষেও ব্যবহার করা হয়েছে ‘ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ।

গত বছরের মে মাসে জেদ্দায় যান মেসি। তখনই তাকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে অন্তত তিনবার সৌদিতে গিয়েছেন তিনি।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের খবরও নতুন নয়। যদিও এখন অবধি মেসি ইউরোপেই থাকতে চান বলে খবর।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit