বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হজ করতে অস্ট্রিয়া থেকে পায়ে হেঁটে সৌদি যাচ্ছেন এনভার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে ইউরোপ থেকে সৌদি আরবে রওনা করেছেন ৫২ বছর বয়সি বসনিয়া বংশোদ্ভূত অস্ট্রিয়ার নাগরিক এনভার বেগানোভিক।

তার জন্ম বসনিয়ায় হলেও তিনি গত ২৮ বছর ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন। ১৬০ দিন পায়ে হেঁটে ১০ দেশ পেরিয়ে শনিবার তিনি বাগদাদের কিরকুক নগরীতে পৌঁছেছেন।

তার এই দীর্ঘ যাত্রাপথে এ মুসলিম জুডো অ্যাথলেট-স্লোভাকিয়া, ক্রুয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, কসোভো, মেসিডোনিয়া, গ্রিস ও তুরস্ক পাড়ি দিয়েছেন।

এনভার বেগানোভিক শনিবার ইরাকে তুর্কি গণমাধ্যম আনাদোলুকে বলেন, আমি হাজার কিলোমিটার পথ হেঁটে এসেছি, কিন্তু কোথাও কোনো বিপদে পড়তে হয়নি। বরং আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি শুনে অনেকেই আমাকে সাহায্য-সহযোগিতা করেছেন। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ।
 
তিনি আরও বলেন, একজন অ্যাথলেট হিসেবে আমি পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রয়াত বাবা-মা বলে গেছেন, কখনো ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাবে না। হাঁটায় আমি মোটেও ক্লান্ত নই।

গত বছর ৫৩ বছর বয়সি ইরাক বংশোদ্ভূত আদম মোহাম্মদ নামে এক ব্রিটিশ প্রকৌশলীও একইভাবে পায়ে হেঁটে যুক্তরাজ্যের ওলভারহেম্পটন থেকে হজ করতে পবিত্র নগরী মক্কায় গিয়েছিলেন।

তিনি ১১ মাসে ৬ হাজার ৫০০ কিলোমিটার হেঁটে ১১ দেশ পাড়ি দিয়ে পবিত্র নগরী মক্কায় গিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit