বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি: প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশ এগিয়ে সমৃদ্ধির দিকে যাচ্ছে। যতো প্রতিকূলতাই আসুক না কেন এই দেশ এগিয়ে যাবে। সাথে সাথে বিচার বিভাগকেও সমানতালে এগিয়ে নিতে একটি গতিশীল রাষ্ট্রের সাথে বিচার বিভাগকেও গতিশীল করার কথা উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছর তারা জানেন- আগে দেশের অবস্থা কী ছিল। আর এখন দেশের কী অবস্থা।

তিনি এ সময় আইনজীবী ও বিচারকদের সততার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

দেশে গত বছর মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। গত বছর সুপ্রিম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে- যা গত ৫০ বছরেও হয়নি।

তিনি বলেন, শেরপুরে মামলা নিষ্পত্তির হার ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১৪২টি।

তিনি আরও বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। যদি বার বেঞ্চকে সহায়তা না করে, তবে একা জজদের পক্ষে বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ অন্যান্য বিচারকগণ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরি কক্ষ উদ্বোধন করেন।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit