বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ভাই-ভাবীকে মারধর করে আওয়ামীলীগ নেতা জেলে

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৫২ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যায় ভাই-ভাবিকে নির্যাতনের মামলায় অপর ভাই এবং আওয়ামীলীগ নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি মোল্লাকান্দি গ্রামের আব্দুল মতিন ও তার স্ত্রী বিউটি বেগমকে পূর্ব শত্রুতার জেরে গত ৩০ মার্চ লোহার রড দিয়ে গুরুতর জখম করে ধানকাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব আলম মকবুল ও তার স্ত্রী রাবেয়া বেগম। আঘাতে আব্দুল মতিনের একটি হাত ভেঙ্গে যায় এবং তার স্ত্রী বিউটি বেগমের বিভিন্ন স্থানে জখম হয়।

এসময় মকবুল তার স্ত্রী বিউটি বেগমের কাপড় চোপড় ছিড়ে বিবস্ত্র করে শীলতা হানি করে। স্থানীয়রা আব্দুল মতিন ও তার স্ত্রীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আদালতে মামলা করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পরে গত কৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামী।মামলার বাদী আব্দুল মতিন বেপারী জানান, তার ভাই মাহবুব আলম মকবুল আওয়ামীলীগের ক্ষমতা দিয়ে সব সময় তাদের উপর নির্যাতণ করে আসছে। তারা কোথাও ন্যায় বিচার পায়নি। এবার আদালতের মাধ্যমে ন্যায় বিচার দাবি করছেন।

আসামী পক্ষের আইনজীবি এ্যাড. তরিকুল ইসলাম তারেক জানান, আমার মোয়াক্কেল ন্যায় বিচার পায়নি। আদালতকে ভুল বুঝিয়ে আমার মোয়াক্কেলকে হাজতে নেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আবুল কাশেম সরদার জানান, আসামী ও বাদী সহোদর। আসামী প্রভাবশালী হওয়ায় বাদী ন্যায় বিচার পেতে না। এবার আদালত বাদীকে ন্যায় বিচারে আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা মাহবুব আলম মকবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে প্রবাসীর টাকা আত্মসাৎ ও অপর প্রবাসীর স্ত্রীর সাথে ঝামেলার মামলা। সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের জমি দখল করে রাখার অভিযোগে মামলা। আরেক দুবাই প্রবাসী আবু তাহের বেপারী স্ত্রীর ওপর নির্যাতণ, ভাঙচুর ও লুটপাটের হুকুমদাতা হিসেবেও মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit