আন্তর্জাতিক ডেসক্ : মিশরের উত্তরাঞ্চলীয় প্রদেশ আশ শারকিয়ায় নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক নারী। শুধু তা-ই নয়, ওই নারী তার সন্তানের দেহ কেটে কয়েকটি টুকরা করেন এবং তার মাথার ‘কিছু অংশ’ রান্না করে খেয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন হানা। তার ভাষ্যমতে, তিনি ছেলে ইউসুফকে হত্যা করতে চাননি। মানসিক অসুস্থতার কারণেই হত্যা করতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯