বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চট্টগ্রামে টায়ারের গুদামে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮৮২ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত টায়ারের গুদামে অগ্নিকাণ্ডে বেশকিছু পুরাতন টায়ার পুড়ে গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী অন্তত ৩-৪’শ ফুট উপরে উঠে গেলে আশাপাশের বস্তিগুলোতে আতংক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টায়ারগুলো রাবার জাতীয় উপাদানে তৈরী হওয়ায় শুরুর দিকে আগুন সহজে নেভানো যাচ্ছিলো না। আশাপাশের বস্তির দিকে আগুন ছড়িয়ে পড়ার আশংকা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের স্থানটি রেল লাইনের পাশে হওয়ার কিছু সময়ের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়। আগুনে কয়েক হাজার টায়ার পুড়ে গেছে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে গুদামটির মালিককে বিকেল পর্যন্ত শনাক্ত করা যায়নি।

বিকাল তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই সময় আগুন প্রায় নিভে গেছে। তবে পুড়ে যাওয়া টায়ার থেকে থেমে থেমে ধোয়ার কুণ্ডলী বের হয়ে আসছিলো। ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো পানি ছিটিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি ট্রেনকে স্টেশন ছেড়ে যেতে দেখা যায়।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit