শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

চৌগাছায় বজ্রাঘাতে প্রাণ গেলো কৃষকের

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২০৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাঠে ধান ক্ষেতের কাজ শেষ করে বাড়ী ফেরার পথে বজ্রাঘাতে বসির উদ্দীন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বসির উদ্দীন পেশায় একজন কৃষক ছিলেন। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেঘরী গ্রামের দুয়ালের মাঠে এই ঘটনা ঘটে।

এলাবাসী হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে তিনি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যায়। সন্ধ্যার দিকে আকাশে মেঘ দেখে বাড়ীতে ফিরে আসছিলেন। তিনি গ্রামের মোড়ের মাথায় পৌছালে বজ্রাঘাতের শিকার হন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বসির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি জানান, বজ্রঘাতে নিহতের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit