বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে দমন করা হবে: আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।’

শনিবার দুপুরে সিলেটের রিকাবীবাজারস্থ সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘সিটি করপোরেশনসহ সব নির্বাচনে দায়িত্ব ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম আছে। নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।’

 

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘কেউ গুজব রটানোর চেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাংবদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘নির্বাচনের আগে অনাকাঙ্খিত সব বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।’

ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সাথে তালমিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করে দিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরো বাড়ানো হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।- বাসস

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit