বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

জাপানে অনুমোদন পেল গর্ভপাতের পিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মুখে খাওয়ার গর্ভপাতের পিল বিক্রির অনুমোদন দিয়েছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে গর্ভাবস্থা বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে জাপানেও মিলবে এই পিল। শনিবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, জাপানে গর্ভপাত ২২ সপ্তাহ পর্যন্ত বৈধ। তবে এজন্য স্বামী বা সঙ্গীর কাছ থেকে সম্মতি প্রয়োজন হয়। এছাড়া প্রাথমিকভাবে গর্ভপাতের জন্য শুধুমাত্র একটি অস্ত্রোপচারের অনুমোদন ছিল। এর আগে অস্ত্রোপচার পদ্ধতিটি জরায়ুর ক্ষতির ঝুঁকি হিসেবে সমালোচিত হয়েছে দেশটিতে।

শুক্রবার (২৮ এপ্রিল) স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইনফার্মার তৈরি (মেফিগো প্যাক) ওষুধটির অনুমোদন দিয়েছে। গর্ভাবস্থার প্রথম দিকে থাকা নারীদের অস্ত্রোপচার পদ্ধতির বিকল্প হিসেবে কাজ করবে এই পিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, লাইনফার্মার পিলটি ৯ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধ করতে পারে। এছাড়াও পিলটি অস্ত্রোপচার গর্ভপাতের চেয়ে নিরাপদ বলে ধারণা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, প্রায় ১২ হাজার নারীর প্রতিক্রিয়া পেয়ে পিলটির উৎপাদন এবং বিপণন অনুমোদিত হয়েছে। জাপানে ২০২১ অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ১৭৪টি গর্ভপাতের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, লাইনফার্মা জানিয়েছে, তাদের পিলটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা এবং রক্তপাত। এ জন্য যে সকল গর্ভবতী নারীরা এই ওষুধটি গ্রহণ করবে তাদের অবশ্যই হাসপাতালে থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভপাতের জন্য প্রয়োজনীয় ওষুধের তালিকায় ওষুধটি অন্তর্ভুক্ত করেছে।

লাইনফার্মা আরও জানায়, তাদের পিলটি বিশ্বের ৮০টি দেশে পাওয়া যায়। জাপানে পিলটির অনুমোদন দেওয়ার উদ্দেশ্য হল প্ররোচিত গর্ভপাত এবং বন্ধ্যাকরণ সংক্রান্ত গর্ভবতী নারীদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করা।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit