স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শনিবার ২-১ ব্যবধানে জিতেছে সাদাকালোরা। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
কোচ বদলের পর দ্বিতীয় পর্বে দারুণ খেলছে মোহামেডানে। নতুন কোচ আলফাজ আহমেদের নেতৃত্বে দ্বিতীয় পর্বে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেল দলটি। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ জামালের পয়েন্ট সমান হলেও গোলগড়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে। ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে দশম স্থানে।
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০