বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অ্যাকাডেমিক অর্জনে নয়: হাবিপ্রবি ভিসি কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

নিয়মিত দানের সুফল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : মহান আল্লাহ বিশ্বজগতের সৃষ্টিকর্তা। তিনি সব সৃষ্টির নিয়ন্ত্রক। তাই মানুষ আল্লাহর নির্দেশনা সুষ্ঠুভাবে পালন করলে তিনি মানুষকে উত্তম প্রতিদান দেন এবং জীবন-জীবিকার প্রয়োজনীয় সব ব্যবস্থা করেন। ইরশাদ হয়েছে, ‘খাবারের প্রতি আসক্তির পরও তারা (মুমিনরা) আহার করায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিদের। (তারা বলে) আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের আহার করাচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কিছুই চাই না।’ (সুরা দাহর, আয়াত : ৮-৯)

আল্লাহর নির্দেশনা অনুসরণ করে মানুষ অন্যের যথাযথ অধিকার পূরণ করলে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। অনেক ক্ষেত্রে অলৌকিকভাবে তাদের চাহিদা মেটানো হয়। যেমন—হাদিসে এক ব্যক্তির নাম ধরে তার বাগানে পানি বর্ষণের কথা এসেছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘এক লোক নিজ ভূমিতে কাজ করছিল। এমন সময় সে মেঘকে বলতে শুনে, অমুকের বাগানে পানি দাও। এরপর সেই মেঘ চলে যায় এবং একটি প্রস্তর ভূমিতে পানি সংরক্ষণ করে। অতঃপর একটি নালা দিয়ে সেই পানির প্রবাহ শুরু হয়। সেই লোক ওই পানির পেছন পেছন চলতে থাকে। তখন এক ব্যক্তিকে এক বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে। সে নিজের কোদাল দিয়ে পানির গতি পরিবর্তন করে দিচ্ছিল। পানির পেছনে আসা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কী? তখন সে ওই নাম বলল যা মেঘের আওয়াজে শোনা গিয়েছিল।

উল্লিখিত হাদিস থেকে আয়-রোজগারের নির্দিষ্ট পরিমাণ নিয়মিত দানের বিষয়টি স্পষ্ট হয়। তা ছাড়া দানকারী ব্যক্তির জন্য প্রতিদিন এক ফেরেশতা কল্যাণের দোয়া করেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন দোয়া করেন, হে আল্লাহ আপনি দানকারীকে প্রতিদান দিন। অন্যজন বলেন, হে আল্লাহ, আপনি কৃপনকে ধ্বংস দিন।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪৪২) 

মূলত আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের সব কাজের দায়িত্বশীল। যারা তার নির্দেশনা যথাযথভাবে পালন করে তিনি তাদের সব প্রয়োজন পূরণ করেন। ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন আল্লাহ তার পথ করে দেন। এবং তিনি এমন উৎস থেকে তাকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করেনি। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ অবশ্যই তাঁর ইচ্ছা পূরণ করবেন…।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit