বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ভাসল বৃষ্টিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে। আগে বোলিংয়ে নেমে লঙ্কানদের চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এক ইনিংস শেষ হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। তাই ম্যাচের পয়েন্ট  ভাগাভাগি করেছে দুই দল।

কলম্বোর পি সারা ওভালে উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচের প্রথম বলেই হার্ষিথা সামারাবিক্রমার উইকেট হারায় টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের আর্মার ডেলিভারিতে এলবিডাব্লিউ হন আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নে। দুই ওপেনারকে হারিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন অধিনায়ক চামারি আতাপাত্তু (৪৭)। তবে তাকে বেশি দূর যেতে দেননি ফারজানা হক। 

এরপর নিলাকশি ডি সিলভা ও ইমেশা দুলানি দ্রুত ফিরে গেলে একশর আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন অভিষিক্ত সুলতানা খাতুন। এরপর আর বৃষ্টিতে খেলা সম্ভব হয়নি। বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। ১ পয়েন্ট পাওয়ায় উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৪।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit