বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইউক্রেন যুদ্ধে বিবিসির সাবেক সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। খবর বিবিসির। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন।

যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রশিক্ষক হিসেবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসির সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও।

সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহানস্কের বাসিন্দা। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসির ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিয়েভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit