বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

কলকাতা আমার জন্য যা করেছে, তা আমার দেশও করেনি: রাসেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে প্রথম নাইট শিবিরে যোগ রাসেল। এরপর থেকে নিয়মিত দলটির হয়ে খেলে যাচ্ছেন তিনি। ২০১৯ সালে কেকেআরের হয়ে সেরা মৌসুম কাটান এ ক্যারিবীয় তারকা। ব্যাট হাতে ৫৬.৬৬ গড়ে করেন ৫১০ রান। এছাড়া তিনি তুলে নেন ১১টি উইকেট।

ব্যাটে-বলে পারফর্ম করে গেছেন পরের তিন মৌসুমেও। ২০১৮ সালেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু দলটির হয়ে খেলতে পারেননি ২০১৭ মৌসুমে। কারণ তিনি তখন হাঁটুর চোটে ভুগছিলেন। সেই সময় কলকাতা নাইট রাইডার্স তাকে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য ফ্র্যাঞ্জাইজিটির প্রতি বেশ কৃতজ্ঞ তিনি।
  
নিজের ৩৫তম জন্মদিনে স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘কয়েক বছর আগে আমি যখন হাঁটুর সমস্যায় ভুগছিলাম, তখন কেকেআর আমাকে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এমনকি আমার জাতীয় দলও আমার ওপর এতটা দায়বদ্ধতা দেখায়নি।’
 
‘আমি এখানে থাকতে পেরে খুব খুশি। আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছি না। আমি এ নিয়ে কলকাতায় ৯ বছর আইপিএল খেলছি। টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব খুশি। এ ৯ বছরে আমি অনেকের সংস্পর্শে এসেছি। এই ৯ বছরে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে।’
তবে চলতি মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না রাসেল কিংবা কলকাতার। ক্যারিবীয় তারকা ৮ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ১০৮ রান। আর বল হাতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করা কেকেআরের চিন্তা কোয়ালিফায়ার রাউন্ডের দৌড়ে টিকে থাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit