বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শিক্ষা কর্মকতাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : সোনাগাজীতে নতুন বই বিতরণে অনিয়ম ও টাকা গ্রহনের অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযুক্তরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, অফিস সহায়ক আবুল বাসার ও নিরাপত্তা প্রহরী মো: মানিক।

গত ১৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্তের নির্দেশ দেন। আদেশে চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ পূর্বক সুস্পষ্ট মতামতসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য বলা হয়েছে।

জানা গেছে, সোনাগাজীতে ২০২৩ শিক্ষা বর্ষে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গুলোতে বিনামূল্যের নতুন বই বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বরত অফিস সহায়ক আবুল বশর ও নৈশ প্রহরী মানিক বই নিতে আসা শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়।

সেই সময়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ হয়। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের। সেই সূত্রে শিক্ষা মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বই বিতরণে অনিয়ম বা টাকা আদায়ের অভিযোগ সত্য না। কোন শিক্ষক খুশি হয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীকে হয়তো বকশিশ দিয়েছে তবে কারও কাছ থেকে ইচ্ছের বিরুদ্ধে টাকা আদায় করা হয়নি।

তাছাড়া কেউ অনিয়ম দুর্নীতি হয়েছে অভিযোগও করেনি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফি উল্যাহর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি আমরা পেয়েছি। রবিবার(৩০ এপ্রিল) থেকে সরেজমিনে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit