বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

৫৫০ শিশুর জন্মদাতাকে থামতে বলল আদালত!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাতে তিনি শুক্রাণু দান করতেন। তবে লাগামছাড়া শুক্রাণু দানের জন্য ৫৫০ জনেরও বেশি শিশুর জন্মদাতা তিনি। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এবার ৪১ বছর বয়সি ওই যুবককে তার শুক্রাণু দান করতে বারণ করল আদালত। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। ওই যুবকের নাম জেকব মেইজার। অভিযোগ উঠেছে, শুক্রাণু দান করে ৫৫০ জনেরও বেশি শিশুর জন্ম দিয়েছেন ওই যুবক। তবে শুক্রবার আদালত নির্দেশ দিয়েছে যে, অবিলম্বে ওই যুবককে তার শুক্রাণু দান করা থেকে বিরত থাকতে হবে।

বিবিসি জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে তাকে জরিমানা দিতে হবে ৯০ লক্ষেরও বেশি টাকা। সম্প্রতি একটি সংস্থা এবং এক শিশুর মা আদালতের দ্বারস্থ হন। তারা অভিযোগ জানান যে, ওই যুবক অতীতে কত সংখ্যক শিশুর জন্ম দিয়েছেন, সে ব্যাপারে তাদের অন্ধকারে রেখেই শুক্রাণু দান করেছেন জেকব। তাদের সন্তানদের সৎভাই বা বোনের সংখ্যা শতাধিক। ফলে এখন তাদের সন্তানরা বিড়ম্বনায় পড়েছে।

নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী, ১২ জনের বেশি মহিলাকে শুক্রাণু দান করা যায় না। পাশাপাশি শুক্রাণু দান করে ২৫ জনের বেশি শিশুর জন্ম দেওয়া যায় না। জেকব কমপক্ষে ১৩টি ক্লিনিকে শুক্রাণু দান করেছেন। সেগুলির মধ্যে ১১টিই নেদারল্যান্ডসের।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit