বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

স্কুলে ধূমপান দেখে ফেলায় সহপাঠীকে খুন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের। দেশটির রাজধানী শহর দিল্লির বদরপুর এলাকায় সম্প্রতি এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে শুক্রবার।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বদরপুর এলাকার এমসিডি স্কুলের মধ্যে ধূমপান করছিল অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী। আর তা দেখে ফেলেছিল তাদেরই আরেক সহপাঠী সৌরভ। শুধু তা-ই নয়, ধূমপান করার কথা স্কুলের শিক্ষকদের জানানোর হুঁশিয়ারিও দিয়েছিল সে। আর এই কারণে ১২ বছরের ওই সহপাঠীকে খুন করে অভিযুক্ত দুই শিক্ষার্থী। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ২৭ এপ্রিল রাতে একটি নর্দমা থেকে এক নাবালকের মরদেহ উদ্ধার করা হয়। ওই নাবালকের পরনে স্কুলের পোশাক ছিল। উদ্ধার করা হয় তার স্কুলের ব্যাগও। যার মধ্যে বই-খাতা ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রক্তমাখা পাথর এবং রক্তমাখা তোয়ালে। নাবালকের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স(এআইআইমএস)-এ।

পরে নাবালকের মরদেহ চিহ্নিত করে তার পরিবার। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল যাওয়ার পর আর ফেরেনি সৌরভ। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। উদ্ধার হয় নাবালকের লাশ। নিকটবর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্রে দুই নাবালককে আটক করা হয়। তাদের জেরা করেই খুনের রহস্য উদঘাটন করেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ধূমপানের কথা স্কুলের সবাইকে জানাবে বলে হুঁশিয়ারি দেওয়ায় ওই সৌরভকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে দুই অভিযুক্ত। আর এতেই তার মৃত্যু হয়। সূত্র: এনডিটিভিদ্য হিন্দুইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit