বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

তিউনিসিয়ার উপকূলে ১০ দিনে ২০০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবিতে গত ১০ দিনে অন্তত ২১০ শরণার্থীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কোস্টগার্ড কর্মকর্তা হুসেম এদিনি জেবাবলি রয়টার্সকে বলেন, কয়েকদিন ধরে সাগরে থাকায় মরদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু আগে খুব একটা দেখা যায়নি।

খবরে আরও বল হয়, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশ সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদানের অধিবাসী। তাদের বহনকারী নৌকাগুলোয় প্রতিবেশী দেশ লিবিয়া অভিযান জোরদার করায় গত কয়েকমাস ধরে তিউনিসিয়া হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে। তিউনিসিয়া এই প্রবণতা রোধের চেষ্টা করছে। সেখানকার বেশ কয়েকটি মর্গে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মরদেহ রাখা আছে।

গতকাল তিউনিসিয়ার বন্দরনগরী স্ফাক্সের বিচার বিভাগীয় কর্মকর্তা ফাউজি মাসমৌদি গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার আমাদের হাতে ২০০-র বেশি মরদেহ ছিল। আমাদের হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে তা অনেক বেশি। এখানে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন,‘’বহু মরদেহ উপকূলে আনা হচ্ছে। আমরা মৃতদের পরিচয় জানি না। এমন কী, তারা কোন নৌকায় ছিলেন তাও জানি না। তবে মরদেহের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।’

হাসপাতালের ওপর চাপ কমাতে প্রতিদিন মরদেহ দাফন করা হচ্ছে উল্লেখ করে মাসমৌদি জানান, পরবর্তীতে যেন মৃতদের শনাক্ত করা যায় তাই দাফনের আগে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

গত ২০ এপ্রিল অন্তত ৩০ জনকে দাফন করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, সাগরে আরও অনেক মরদেহ পাওয়া যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit