বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাইডেনের ‘মৃত্যু’ নিয়ে যে বক্তব্য দিয়ে আলোচনায় নিকি হ্যালি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন সরগরম মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। আগামী ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

এরই মধ্যে দেশটিতে ভোটের জোর প্রচারণা শুরু করেছেন সম্ভাব্যপ্রার্থীরা। প্রচারপর্বের বিশেষ অংশ হিসেবে বর্তমানে উঠে আসছে সাক্ষাৎকার। আর সদ্য এক সাক্ষাৎকারে মার্কিন মুলুকে প্রেসিডেন্টের দৌড়ে অন্যতম প্রার্থী নিকি হ্যালি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে মারা যাবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ফলে যদি বাইডেন ২০২৪ সালের নির্বাচনে জিতে যান, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস।

মার্কিন চ্যানেল ‘ফক্স নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে নিকি হ্যালি দাবি করেন, যদি আমেরিকা বাইডেনকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেয় মার্কিন প্রেসিডেন্ট হতে, তাহলে আমেরিকার আশা করা উচিত কমলা হ্যারিস হবেন প্রেসিডেন্ট। 

এর সমর্থনে নিকি যুক্তি সহকারে বলেন,“ধারণা এটাই যে, তিনি ৮৬ বছর পর্যন্ত বাঁচবেন, এমনটা আমার মনে হয় না।”

উল্লেখ্য, বর্তমানে বাইডেনের বয়স ৮০ বছর। ফলে আগামী ৫ বছরের মধ্যে বাইডেনের মৃত্যু হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন নিকি। 

তার দাবি, যে সমস্ত রাজনীতিবিদের বয়স ৭৫ বছরের উপরে, তাদের মানসিক স্বাস্থ্য কতটা শক্তিশালী তার প্রমাণ দেওয়া উচিত। 

প্রসঙ্গত, ৫১ বছরের নিকি হ্যালি বর্তমানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য ঘোষণা করেছেন- তিনি ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর মাঝেই বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়েও নানান প্রশ্ন ওঠে। বাইডেনকে টার্গেট করে নিকি হ্যালি বলেন, “তিনি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্বলতম প্রেসিডেন্ট।”

এদিকে হোয়াইট হাউস নিরন্তর চেষ্টা করে চলেছে যে, বাইডেন সুস্থ রয়েছে তা প্রমাণ করতে। তার প্রতিদিনের ট্রাভেল শিডিউল পেশ করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে তার জগিংয়ের ভিডিও, যাতে মানুষের কাছে বার্তা যায় যে মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ। বাইডেন নিজে তার বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বারণ করেছেন। সূত্র: ডেইলি মেইলনিউ ইয়র্ক পোস্ট

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit