বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

কানের ভেতর মাকড়সার জাল!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত সুযোগ পেলেই যেখানে সেখানে জাল বোনে মাকড়সা। বিশেষ করে যেখানে শিকার ধরা যায়। কিন্তু তাই বলে কানের মধ্যে জাল বোনা, কি কথা শুনে শিউরে উঠলেন! অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে চীনের সিচুয়াং প্রদেশে এক নারীর কানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঘটনাটি ধরা পড়ে। বেশ কিছু দিন ধরে কানের সমস্যায় ভুগছিলেন সিচুয়াং প্রদেশের ওই নারী। কানে ভীষণ ব্যথা ছিল। ঠিক মতো সব কথা শুনতেও পারছিলেন না।

এ অবস্থায় চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। ডান কানের ভিতর ঠিক কী কাণ্ড কারখানা চলছে, তা দেখতে এন্ডোস্কোপি করেন চিকিৎসক। তখনই দেখা যায়, কানের ভিতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়সা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভিতরই জাল বুনছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই এন্ডোস্কোপির ভিডিও। যেখানে মাকড়শাটিকে জাল বুনতে দেখা যাচ্ছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথম ঝলকে বোঝা যায়নি। পরে বিষয়টি পরিষ্কার হয়। তার পরই অতি সাবধানে কান থেকে সেই মাকড়সা এবং জালটি বের করেন চিকিৎসকরা।

তবে কানের ভেতর মাকড়সা জাল বুনলেও ওই নারীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। চিকিৎসকরা বলছেন, মাকড়সাটি বিষাক্ত ছিল না। তাই কানের ভেতর উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারেনি। তবে বেশ ঝুঁকি নিয়েই মাকড়সাটিকে বের করে আনেন চিকিৎসকরা। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ওই নারী।

https://www.ndtv.com/video/news/news/watch-chinese-woman-suffering-from-ear-pain-finds-spider-nesting-inside-696689

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit