বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

২৪ চোখের রাক্ষুসে প্রাণীর সন্ধান, সংস্পর্শে হতে পারে ঘা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চারটা পাঁচটা হলেও কথা ছিল, একবারে ২৪টা চোখ। শিকারকে কব্জায় আনতে বড় বড় চোখ মেলে শরীরের শুঁড়গুলো বাগিয়ে ধরে তারা। জোর করে এদের ধরতে গেলে বিষের জ্বালায় কাতরাতে হবে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রজাতির এই প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সাধারণ জেলিফিশের চেয়ে এরা অনেকটাই আলাদা।

লাইভ সাইন্সকে উদ্ধৃত করে ডেইলি মিরর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, হংকংয়ের মাই পো নেচার রিজার্ভ এই জেলিফিশের নাম দিয়েছে ট্রাইপেডালিয়া মায়পোয়েনসিস। স্থানীয় ভাষায় যার নাম বক্স জেলিফিশ। এদের ২৪টা চোখ। অসংখ্য শুঁড়। একটি পুকুরে এই জেলিফিশের খোঁজ মিলেছিল।

বিজ্ঞানীরা বলছেন, ওই পুকুরে প্রচুর মাছ চাষ হয়। জালে ওই জেলিফিশও ধরা পড়ে। সেটিকে দেখে অন্যরকম লাগে জেলেদের। সেখান থেকে ওই জেলিফিশ সংগ্রহ করেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জেলিফিশের ২৪টি চোখ চারটি ভাগে ভাগ করা রয়েছে। এক একটি ভাগে রয়েছে ছয়টি চোখ। একটি ভাগের ছয়টি চোখের মধ্যে দুটিতে রয়েছে লেন্স। বাকি চারটি আলোক সংবেদী। অন্য জেলিফিশের তুলনায় এই বক্স জেলিফিশ অনেক দ্রুত সাঁতার কাটে। পুকুরে এরা ছোট মাছ, চিংড়ি ধরে খায়। 

বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, চিংড়িকে বৈদ্যুতিক শক দিতে পারে এই জেলিফিশ। তবে মানুষের সংস্পর্শে এলে কতটা ক্ষতি করতে পারে তা এখনো জানা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, মানুষের শরীরের জন্য খুবই বিষাক্ত হতে পারে এই জেলিফিশ। সংস্পর্শে এলে ঘা কিংবা হতে পারে সংক্রমণ।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit