বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব হিসেবে বক্তব্য দেন- ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির। কমিটির সদস্য হিসেবে বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবসহ অন্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, তথ্য কর্মকর্তা হালিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা আব্দর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, ইউপি সচিব দবিরুল ইসলাম প্রমুখ।
তথ্য কর্মকর্তা তার বক্তব্যে ইউনিয়ন ও জেলা পর্যায়ে আইনগত সহায়তা কমিটির( লিগ্যাল এইড কমিটি) গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে অসহায় অসচ্ছল ব্যক্তিদেরকে আইনি সহায়তা গ্রহণের বিষয়টি জনসাধারণকে অবগত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে আইনগত সহায়তা গ্রহণের বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এইসাথে তিনি সভায় ইউপি চেয়ারম্যানরা সভায় অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিতির উপর গুরুত্ব দেন।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit