রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

ভোলায় বাসের চাপায় জামাই-শ্বশুর নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪১১ Time View

ডেস্ক নিউজ : ভোলা জেলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)। তারা সম্পর্কে জামাই-শ্বশুর। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় পার্শ্ববর্তী সড়ক থেকে একটি মোটরসাইকেল মূল সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। 

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও আলী আজগর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit