শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় ধান ক্ষেতে বজ্রাঘাতে প্রাণ গেলো যুবকের

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৯১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে সাগর কুমার বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা পৌরশহরের ৭নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার রবি বিশ্বাসের ছেলে। সাগর কুমার বিশ্বাস মাছ ধরার কাজ করতেন। বুধবার (২৬ এপ্রিল) রাতে পৌর এলাকার তারিনিবাস গ্রামের দুয়ালের মাঠে এই ঘটনা ঘটে।

পৌর কাউন্সিলর রুহুল আমিন বলেন, যাওয়ার সময় তাদের সাথে আমার দেখা হয়। সে বলে ভাই আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে ধানগুলি ঢেকে রেখে আসি। রাত নয়টার দিকে সাগর তার বাবাসহ ৪ জন কপোতাক্ষ নদ পার হয়ে তারিনিবাস দুয়ালের মাঠে নিজেদের জমির ধান গুছানোর কাজ করছিলো। ধানবৃষ্টিতে যেন না ভেজে সে জন্য পলিথিন দিয়ে ঢাকছিলো। এরপর তারা মাঠে ধান গুছানো (পালা/জালি) অবস্থায় নয়টা ১৫ মিনিটের দিকে বজ্রপাত হয়। এতে সাগরের শরীরের বাম পাশ ঝলসে যায়।
এ সময় তার সাথে থাকা মৃত্যুঞ্জয় অজ্ঞান হয়ে পড়ে যায়। পাশে থেকে তার বাবা ও ভাই দেখে দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তারা ডাক-চিৎকার দেন। তখন স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগর কুমার বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি জানান, বজ্রঘাতে নিহতের শরীরের বামপাশ ঝলসে গেছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit