বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নড়িয়ায় নদীতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু, আহত ১ কলেজ ছাত্রী

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৫২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ঈদ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে নানা ও ফুফার বাড়ি বেড়াতে এসে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রী ডুবে মারা গেছে। শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেছে। নিহত মৌ আক্তার (১৫) ৮ম ও সূচনা আক্তার (১৪) ৭ম শ্রেনীর শিক্ষার্থী। এই সময় মেঘা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছে। ২৬ এপ্রিল বুধবার দুপুর দেড়টার দিকে শাওড়া গ্রাম সংলগ্ন কীর্তিনাশা নদীতে গোসল করতে নামলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মৌ আক্তার নড়িয়া উপজেলার রাজনগর কাজীকান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে ও সূচনা আক্তার একই উপজেলার নয়ন মাদবরকান্দি গ্রামের শওকত খা’র মেয়ে। ব্যবসাজনিত কারনে উভয় পরিবারই গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করেন। স্থানীয়, ফায়ার সার্ভিস ও নড়িয়া থানা সূত্রে জানা গেছে, শাওড়া গ্রামের নুর মোহাম্মদ দেওয়ান নিহত সূচনার নানা ও মৌ আক্তারের ফুফা। ঈদ উপলক্ষে ওই দুই শিক্ষার্থী বেড়াতে আসে।

২৬ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতার না জানা মৌ আক্তার ও সূচনা আক্তার শাওড়া গ্রামের আবু আলেমের মেয়ে মেঘা আক্তারের সাথে পাশ^বর্তী কীর্তিনাশা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তলদেশের কাদামাটিতে তিনজনই আটকে গেলে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সূচনা আক্তার ও মৌ আক্তারকে মৃত ঘোষণা করে।

স্কুল শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্মীয়-স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে ডুবে যাওয়ার খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায়। তার আগেই স্থানীয়রা তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit