শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

শপথ নিলেন ফরিদপুরে ১১ ইউপির জনপ্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৭০ Time View

ডেস্ক নিউজ : শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দিন হলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, আশিকুল হক, বিপুল চন্দ্র দাস, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছে, আগামী পাঁচ বছর স্থানীয় সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই মানব সেবায় নিয়োজিত থাকবেন।

তিনি আরও বলেন, এই পাঁচটি বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, তাদের সাধারণ মানুষ পুনরায় ভোট দিয়ে দায়িত্ব অর্পণ করবে। আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।  

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১, সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন উপস্থিত ছিলেন। এ বছরের ১৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়। সেখানে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।  

জেলা সদর উপজেলার ১১টি ইউনিয়নের বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, মাচ্চর ইউনিয়নে জাহিদ মুন্সী (আনারস), ঈশান গোপালপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মজনু (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা (নৌকা), কানাইপুর ইউনিয়নে শাহ মো. আলতাফ হোসেন (মোটরসাইকেল), কৈজুরী ইউনিয়নে ফকির মো. সিদ্দিকুর রহমান (নৌকা), গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক (নৌকা), আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু (নৌকা), নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন (নৌকা), ডিক্রিরচর ইউনিয়নে মেহেদী হাসান মিন্টু (মোটরসাইকেল), চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মণ্ডল (নৌকা), অম্বিকাপুর ইউনিয়ন নুরুল আলম (মোটরসাইকেল)।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit