শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মনিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৭১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ছুটির মধ্যেও সরকারি-বেসরকারি প্রায় চার’শ শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষকদের বাধ্যতামুলক অংশগ্রহনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মাহাবুব মোর্শেদ, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, অ্যাডভোকেট বশির আহম্মদ খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক শিকদার প্রমুখ। পরে উপজেলা প্যারেড গ্রাউন্ডে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিশ্ব দরবারে ক্রীড়া জগতে বাংলাদেশ একটি অতি পরিচিত নাম। বাংলাদেশকে নিয়ে যারা একসময় উপহাস করত, তারা এখন সমিহ করেন। বর্তমান সরকারের আমলে ক্রীড়াসহ সর্ব ক্ষেত্রে আধুনিকতার ছোয়ায় স্বর্নযুগে পদার্পন করেছে। তাই জেলা থেকে এখন উপজেলা পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে ব্যাপকহারে প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন হচ্ছে । এ দিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয় উপজেলা প্রশাসন থেকে। ফলে সরকারি ও বেসরকারি প্রায় ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী সকাল ১০ টায় এ অনুষ্ঠানে যোগ দেন।

তবে ছুটির দিনে এ ধরনের নির্দেশনা দেওয়ায় অধিকাংশ শিক্ষক-কর্মচারীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষক বলেন, অনুষ্ঠানে যোগ না দিলে বেতন শিটে সভাপতির স্বাক্ষর না করাসহ বিভিন্ন হয়রানির আশঙ্কায় অংশগ্রহন করতে বাধ্য হয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিত হতে বলা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরিচালনার বিষয়ে শিক্ষকদের কিছু নির্দেশনা দেওয়ার জন্য শিক্ষকদের ডাকা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit