বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিশ্বব্যাপী করোনায় আরও ১০০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছেন ৫২ হাজার ১৫৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৫ লাখ ৯ হাজার ২১১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৫৯ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৯৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৮৯ জন। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৯:৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit