শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তরমুজ চেনার উপায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম পড়তে না পড়তেই বাজার ছেয়ে গেছে তরমুজে। অন্য ফলের পাশাপাশি এ সময় তরমুজের চাহিদা বেশি থাকে। কারণ, তরমুজে পানির পরিমাণ প্রায় ৯২ শতাংশ। এ ফলে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম হলেও ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন, লাইকোপিন এবং ক্যারোটিনয়েড আছে। যা শরীরে বিভিন্ন খনিজের ঘাটতি মেটাতে সাহায্য করে। কিন্তু সমস্যা হলো, তরমুজ লাল এবং মিষ্টি না হলে কেউ তা খেতে পছন্দ করেন না। কেটে পরখ করে যে দেখবেন, তারও উপায়ও নেই। কারণ, গোটা তরমুজের গা থেকে একফালি কেটে ফেললে, সে দিনই তা খেয়ে ফেলতে হবে। বেশি দিন রেখে দেওয়া যাবে না। তা হলে উপায়?

বাজারে সাধারণত দু’ধরনের তরমুজ পাওয়া যায়। একটি কালচে সবুজ এবং অন্যটি হালকা সবুজ রঙের, গায়ে গাঢ় সবুজ ডোরাকাটা দাগ। কিন্তু কোনটি বেশি মিষ্টি এবং রংটিও বেশ মনোগ্রাহী, তা তরমুজ না কেটেও বুঝতে পারবেন মাত্র তিনটি উপায়ে।

১. গায়ে হলুদ দাগ : বাজারে গিয়ে চকচকে, কালচে সবুজ গা দেখে তরমুজ কিনলেন, কিন্তু বাড়ি গিয়ে কেটে দেখলেন ফ্যাকাশে। তাই শুধু রং দেখলে হবে না। দেখতে হবে তরমুজের গায়ে হলদেটে ছোপ রয়েছে কি না। অভিজ্ঞরা বলছেন, এই দাগ থাকলে তরমুজ তুলনামূলক মিষ্টি হয়।

২. আওয়াজ শুনে বুঝতে হবে : তরমুজের মাথার দিকে হাত দিয়ে মেরে আওয়াজ পরখ করে দেখার চেষ্টা করুন। যে ফলের আওয়াজ তুলনামূলকভাবে গভীর, ফাঁপা নয়— সেগুলো খেতে মিষ্টি এবং রসালো হয়।

৩. ফলের আকার : অনেকেই মনে করেন, মাঝারি মাপের লম্বাকৃতি তরমুজগুলো লাল হয়, মিষ্টির পরিমাণও বেশি থাকে। তুলনায় নিরেট গোল দেখতে তরমুজগুলোর স্বাদ পানসে। রং খুব একটা লালও হয় না।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit