বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতরে গত পাঁচ দিনে এক কোটির উপরে সিম ব্যবহারকারী মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। রোববার বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল (বুধবার) ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল (শুক্রবার) সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। 

ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। আর ঈদের দিন ২২ এপ্রিল (শনিবার) গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক। সব মিলিয়ে গত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন এক কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ জন গ্রাহক। এ হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়েনি।

মোবাইল অপারেটরের হিসাবে পাঁচ দিনে গ্রামীণফোনের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪ জন গ্রাহক, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ জন, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ গ্রাহক ও টেলিটকের এক লাখ ২৭ হাজার ৯২০ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit