সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন স্বজনরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর বাসভবনে দেখা করতে যান তার নিকটাত্মীয়রা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং আরেক ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। এ সময় আরও ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মোখলেমা রেজা ও তার দুই ছেলে মোস্তাকিম রেজা ও মোত্তাকিম রেজা।

এদিকে দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। বৃহস্পতিবারই (২০ এপ্রিল) ঢাকায় আসেন তারা। এর আগে গত ২১ মার্চ ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। 

২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমানের মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে সেখানে বসবাস করছেন। খালেদা জিয়া গ্রেফতারের পর জাফিয়া ও জাহিয়া জেলখানা এবং হাসপাতালে একাধিকবার দাদিকে দেখতে গেছেন।

এবার ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়েরা বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপি নেত্রীর বাসা ত্যাগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit