মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি সেখানেই ঈদ করেছেন। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক! 

মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ শেষে নিজের অফিসিয়াল ফেইসবুকে সাকিব আল হাসান লেখেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক! 

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লেখেন, ঈদ মোবারক, আল্লাহ আমাদের সব ভালো কাজ কবুল করুন। 

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা যেন বছরজুড়ে সবার মধ্যে থাকে এবং আপনাদের জীবন যেন উৎকর্ষ ও অনুগ্রহে পরিপূর্ণ থাকে। 

দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ লেখেন, রমজানের চেতনা যেন আমাদের সঙ্গে সবসময় থাকে এবং ন্যায়পরায়ণতার দিকে আমাদেরকে যেন এগিয়ে নেয়। ঈদ মোবারক। 

দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ লেখেন, আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।

আইপিএল খেলতে ভারত সফরে থাকা লিটন কুমার দাস শুভেচ্ছা জানিয়ে লেখেন, আপনার ও আপনার প্রিয়জনের জন্য শান্তি, খুশি আর আশীর্বাদে পরিপূর্ণ একটি আনন্দময় ঈদ কামনা করছি।

মেহেদী হাসান মিরাজ লেখেন, ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে। ঈদ মোবারক।

এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, সৌম্য সরকার, শরিফুল ইসলামসহ অনেক তারকা ক্রিকেটার। 

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit