সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

সামান্থার গায়ে এখনও লেখা নাগার নাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

 বিনোদন ডেস্ক : দক্ষিণী জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভুর সংসার ভেঙ্গে গেছে। বিচ্ছেদ যাতনা ভুলে যাওয়ার চেষ্টায় আছেন তিনি।তবে বারবারই নাগার চৈতন্যের স্মৃতি তার সামনে ভেসে বেড়ায়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামান্থার শরীরের একটি ট্যাটু।এতে নাগার নাম লেখা।
 
চুটিয়ে প্রেম করে ২০১৭ সালে একে অপরের সঙ্গে গাঁটছড়াও বেঁধেছিলেন সামান্থা ও নাগা।

তখন নাগা চৈতন্যকে ভালোবেসে নিজের শরীরে তার নাম লিখেছিলেন সামান্থা। শরীরের ডান দিকে পাঁজরের কাছে ছোট্ট করে লেখা, ‘চে’। 

নাগাকে আদর করে ওই নামেই ডাকতেন দক্ষিণী অভিনেত্রী। 

রূপকথার সেই প্রেমের সম্পর্কে চিড় ধরে বিয়ের কয়েক বছরের মধ্যেই। সম্পর্ক ভাঙে ২০২১ সালের অক্টোবর মাস নাগাদ। বিচ্ছেদের পর নাগা চৈতন্যর সঙ্গে মুখ দেখাদেখি প্রায় বন্ধ সামান্থার। 

নাগার সঙ্গে সামনাসামনি দেখা হোক, চানও না অভিনেত্রী। তা সত্ত্বেও এখনও প্রেমের স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন নাগার নামের ওই ট্যাটু। 

শুধু নাগার নামের ট্যাটুই নয়, সামান্থার ঘাড়ে একটি ‘ওয়াইএমসি’ লেখা ট্যাটুও আছে, যা তার ও নাগা চৈতন্যর প্রথম ছবির স্মৃতি। 

ওই ছবির সেট থেকেই দুই তারকার মধ্যে সম্পর্কের সূত্রপাত।

বছর দু’য়েক আগে সমাজমাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। 

তার দিন কয়েক পরেই ছিল যুগলের চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু অনুরাগীদের চমকে দিয়ে বিবাহবিচ্ছেদের মতো মনখারাপ করা খবর প্রকাশ করেন সামান্থা ও নাগা চৈতন্য।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit