বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নেপালের ক্রিকেট উন্নয়নে কাজ করছেন বাংলাদেশিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠকর্মী হিসেবে প্রায় দেড় যুগের বেশি সময় কাজ করেছেন আবদুল্লাহ আল মামুন। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল পাচ্ছেন এখন। নেপালের হোম অব ক্রিকেটের পিচ ও আউটফিল্ড আন্তর্জাতিকমানের করে তুলতে সহায়তা করছেন মামুন। নেপালের প্রধান কিউরেটর হিসেবে প্রায় দুমাস ধরে তিনি কাজ করছেন সেখানে। 

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের আমন্ত্রণে গত ফেব্রুয়ারি মাসে বিসিবির কিউরেটর শফিউল আলম বেলাল, সহযোগী কিউরেটর হুমায়ুন কবিরের সঙ্গে হেড অব গ্রাউন্ডসম্যান মামুন নেপালে যান। সেখানে একটি অনুশীলন সেশনে কাজ করার পর বাকি দুজন দেশে ফিরে আসেন। 

মামুন মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে কাজ করবেন। বিদেশে প্রধান কিউরেটর হিসাবে কাজ করতে পেরে আনন্দিত মামুন বলেন, আমাদের গ্রাউন্ডসম্যানরা অনেক ভালো কাজ পারে। তাদের একটু সুযোগ এবং স্বাধীনতা দিলে তারাও ভালো করবে। তাছাড়া আমরা যার অধীনে কাজ করব তার পরিকল্পনানুয়ায়ী কাজ করতে হবে।

তাকে মুলপানি স্টেডিয়াম ছাড়া নেপালের জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে থাকা মাঠটিও দেখভাল করতে হচ্ছে। নেপালে এখন ছেলেদের এসিসি প্রিমিয়ার কাপ চলছে। মামুন বলেন, আমি এখন দুটি মাঠ দেখছি। ওদের এনএসসির মাঠে অনুশীলন হয়। উইকেট আমি ঠিক করে দিয়েছি। একজন সহকারী কিউরেটর আছে। মূল মাঠ যেখানে খেলা চলছে, সেটার দেখাশোনা বেশি করছি। মামুন ২০০৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৩,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit