মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

চলছে ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : একবিংশ শতাব্দীতে (২০০১ থেকে ২১০০ সাল) পৃথিবী প্রায় ২২৪টি সূর্যগ্রহণের সাক্ষী হবে। কিন্তু এর মধ্যে মাত্র ৭টি সূর্যগ্রহণ হবে ‘হাইব্রিড’ বা ‘রিং অব ফায়ার’। চলমান শতাব্দীতে বিরল প্রজাতির এই ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ চলছে বৃহস্পতিবার (২০ এপ্রিল)। জ্যোতিষ ক্যালেন্ডার অনুসারে, বৃহস্পতিবার সূর্যগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা ৩৪ মিনিট। শেষ হবে বেলা ১২ টা ৫৯ মিনিট।

বছরের প্রথম বিরল এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। এই বিরল সূর্যগ্রহণ বা ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর থেকে দেখা যাবে।

সূর্যগ্রহণের এ সময়টাতে চাঁদ সূর্যের কেন্দ্র বরাবর অবস্থান করে ও সূর্যকে ঢেকে রাখে। ঢেকে রাখা অংশের বাইরের প্রান্তজুড়ে চাঁদের চারপাশে আগুনের বলয় দৃশ্যমান হয়। চাঁদের কক্ষপথ সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি ঝুঁকে থাকে।

সূর্যের চেয়ে চাঁদ প্রায় ৪০০ গুণ ছোট। কিন্তু সূর্যের তুলনায় পৃথিবীর ৪০০ গুণ কাছাকাছি চাঁদের অবস্থান। যার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদ-সূর্যের আকার প্রায় একই দেখায়।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit