বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

হাসপাতালে নেই নতুন ডেঙ্গুরোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৭২ জন এবং ঢাকার বাইরে ৪৪৮ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৮৮ জন।

এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৫১ জন এবং ঢাকার বাইরে ৪৩৭ জন রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit