সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২ -২৩ অর্থবছরে বিল নার্সারী কার্যক্রমের আওতায় আটোয়ারীতে তিনটি ইউনিয়নের তিনটি বিল নার্সারীতে সাইনবোর্ড,চুন খৈল, সার, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহণ করেন, রসেয়া সুইচগেট সংলগ্ন বিলের সুবিধাভোগী মির্জাপুর ইউনিয়নের করিমুল ইসলাম, রসেয়া বিলের সুফলভোগী রাধানগর ইউনিয়নের মেহের আলী এবং বাগমারা বিলের সুফলভোগী বলরামপুর ইউনিয়নের আলমগীর হোসেন।

মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিন পরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওই বিলগুলোতে অবমুক্ত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুফলভোগীদের মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমুহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যাবহার করার পরামর্শ দেন।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit