বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

ঢাকায় বৃষ্টি হবে কবে, জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : প্রতিদিন নতুন দিনের বার্তা নিয়ে সূর্য উঠে ঠিকই কিন্তু সূর্যের এ আগমন মানুষকে আর আন্দোলিত করে না। বরং করে তোলে আতঙ্কিত। কেননা সকাল থেকেই শুরু হয় রোদের প্রখরতা। যা চলতে থাকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত। এমনকি সূর্য ডুবে গেলেও রেখে যায় ভয়ঙ্কর তাপদাহ। যার উষ্ণতা হারাম করে দেয় রাতের ঘুম।  ভুক্তভোগীরা বলছেন, পুরো ঘর থেকে যেন আগুনের তাপ বের হয়। মেঝে গরম; বিছানাও গরম। এক অস্থির অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে। একটু বৃষ্টি হলে খুবই ভালো লাগত।  

গত কয়েক দিনের টানা দাবদাহে পুরো নগরী যেন পরিণত হয়েছে একখণ্ড অগ্নিগোলকে। যার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষেরা। তবে চলমান এই উত্তাপে সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছেন শ্রমজীবীরা। তারা বলছেন, গরমে মনে হয় যে শরীরের সব পানি বের হয়ে যায়। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে থাকি। যদিও একটু বৃষ্টি হতো, তবে স্বস্তি মিলত।

অসহনীয় গরমে শুধু মানুষই নয়, বেকায়দায় সমগ্র প্রাণীকূল; জীব বৈচিত্র্য। সেই সঙ্গে তীব্র গরমে শুকিয়ে যাওয়ার অবস্থায় গাছের সবুজ পাতা। তবে ঈদের আগে আবহাওয়ার এই প্রতিকূল অবস্থায় খেটে খাওয়া মানুষকে ভাবাচ্ছে সবচেয়ে বেশি। কাজ না থাকায় ঈদ করা নিয়ে সংকটে তারা। সবারই প্রত্যাশা এক পশলা বৃষ্টির। সবার মনজুড়েই যখন এক পশলা বৃষ্টির আকাঙ্ক্ষা, তখন আফতাবনগরে প্রার্থনায় শামিল অনেকেই। ইস্তেখারার নামাজে শামিল হয়ে দুই হাত তুলে একটাই দোয়া – ধরণীকে সুশীতল করো খোদা।

 রোববার (১৬ এপ্রিল) থেকে শুরু হওয়া জলীয়বাষ্প সমৃদ্ধ দক্ষিণা বাতাস বৃষ্টির সম্ভাবনা জাগাচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী বুধবার (১৯ এপ্রিল) দেশের কোথাও কোথাও, আর সোমবার (২৪ এপ্রিল) দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংকটময় এ পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit