বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছি। সঠিক তথ্য বের করতে এবং যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।

এলাকা সূত্রে জানা যায়, অপরিচিত লোকটিকে অনেকক্ষণ ধরে বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই। তারাবির নামাজের সময় একটি বাচ্চা নিয়ে টানাটানি করতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে বাসস্ট্যান্ডে থাকা শত শত লোক এসে তাকে ধরে গণপিটুনি দেয়।

পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit