শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঈদের ছুটিতে চলবে মেট্রোরেল, থাকবে নতুন সিডিউল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল। গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে। এর পরদিন (২৪ এপ্রিল) থেকে আবারও স্বাভাবিক সময়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলাচল করবে মেট্রোরেল।

আদেশে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। আগামী ২৪ এপ্রিল হতে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবার।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এ বছরই ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল। এখন দিনে ছয় ঘণ্টা চললেও জুলাইয়ের মধ্যে পুরোদমে চলাচল করার কথা জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit