শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

‘আমার ভাইয়ের সব শেষ, কী হবে এখন?’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ‘আগুনে আমার ভাইয়ের সব শেষ, আমার ভাইয়ের কী হবে এখন?’ বলে বারবার বিলাপ করেছেন নূপুর বেগম। নূপুর বেগমের মতো অসংখ্য মানুষ অসহায়ের মতো আর্তনাদ করে কষ্টের বহিঃপ্রকাশ করছেন।

শনিবার সকালে নিউমার্কেট এলাকায় সরেজমিন দেখা যায় যে, একদিকে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও নৌবাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা। অন্যদিকে আগুনের ভেতর থেকে নিজের মালামাল বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ী ও কর্মচারীরা।

নিউমার্কেটের সামনে আগুনের কথা বর্ণনা করতে গিয়ে নূপুর বেগম নামে একজন বলেন, আমার ভাইয়ের তিনটা কাপড়ের দোকান ছিল। সব শেষ। ভাইয়ের মুখ থেকে এখন কোনো কথা বের হচ্ছে না। এই ক্ষতি কীভাবে পোষাবে। আমার ভইয়ের কী হবে এখন?

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট যোগ দেয়। পাশাপাশি যোগ দেন সেনা, নৌ, বিজিবি, র্যাব, বিমানবাহিনীর সদস্যরা। এ ছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন স্থানীয় ব্যবসায়ীরা।
 

 

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit