বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২২২ Time View

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে নির্ধারিত কর্মসূচি নিয়ে ১ লা বৈশাখ উদযাপিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে সমবেত হয়।

এখানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ রবীন্দ্র সঙ্গীত ” এসো হে বৈশাখ এসো এসো” গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আলোচনা পর্বে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি গুলফামুল ইসলাম, ক্রীড়া সংগঠক  সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম  প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা খলিলুর রহমান, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, জাতীয় পার্টি নেতা আবু তাহের, ষড়জ শিল্পী গোষ্ঠির সভাপতি সহ-অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ।

পরে, ইতোপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।শেষে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক সহ-অধ্যাপক প্রশান্ত
কুমার বসাক। 

 

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit