ডেস্ক নিউজ : বুধবার (১২ এপ্রিল) আওয়ামী লীগের সারা দেশের জেলা শাখার নেতাকর্মীরা গণভবনে তার সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তারা প্রতিদিনই এমন কি রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে। একটু তো রয়ে-সয়ে বলা উচিত। কোনো উন্নতিই নাকি তারা দেখে না চোখে। কেন তারা এমন করছে- আমি তা বুঝতে পারছি না।’
সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে এবং অতি-দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৮